Latpanchar - The Birder's Paradise
পাখির স্বর্গ লাটপাঞ্চার
ডানপিটে প্রজাপতি... নানা রঙের ছত্রাক... গাছপালার হাজার হাজার ডাল, পাতা, ঝুলে থাকা মস, কালচে সবুজ অন্ধকার, হরেক কিসিমের মাকড়সা, তাদের সুন্দর করে বোনা জাল... এদের মাঝ দিয়ে যেখানে গিয়ে থামলাম, সেখান থেকে সামনে কিছু দূরে একটা বড় গাছ।
পরাগ বললো - "দিদি রেডি হয়ে নিন। এবার আসবে।" এর বোধহয় কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল দূরে শেষ রাতের পাহাড়ি কুয়াশার বুনোট কেটে হালকা রোদে পাহাড় আর জঙ্গলের শরীরী ঢেউয়ের মাঝে সেই ঝাকড়া গাছের মাথায় বসা দুটি অসাধারণ পাখি। খাদের ভিতর থেকে অতলান্ত সবুজ, মাথা তুলে... পাখির শিস... হালকা পাখায় ভর করে ভেসে যাওয়া প্রজাপতির সঙ্গে ভেসে যাওয়া মন...আর সূর্যের নরম আলোতে ডানা মেলে উড়ে এসে বসা পাখিদের নাম - #রুফোস_নেকেড_হর্নবিল বা #পাটকিলে_ধনেশ।
Rufous Neck Hornbill ( Female )
আমরা আছি দার্জিলিং জেলার মহানন্দা_অভয়ারণ্যের ৪০০০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এক ছোট্ট পাহাড়ি অরণ্য জনপদ - লাটপাংচারে। আর আমাদের সামনে বসে আছে আশ্চর্য সুন্দর বিশালকায় বিরল প্রজাতির এক জোড়া পাখি। "রুফোস নেকড হর্ণবিল"। সারা ভারতবর্ষে এই বিরল পাখিদের সব থেকে অনায়াসে দেখতে পাওয়া যায় এই পাহাড়ি গ্রামে যা কিনা ব্রিটিশ পিরিয়ডে #Cinchona_Plantation অন্তর্ভুক্ত ছিলো । এখনো এই গ্রামে Cinchona গাছের সারি দেখা যায়। কনও এক সময়ে নেপাল থেকে ৬ জোড়া পাখি মহানন্দা অভয়ারণ্যতে চলে আসে। নেপালে এখন এই প্রজাতি প্রায় লুপ্ত। কিন্ত এই পাহাড়ি গ্রামে বনদপ্তর এবং স্থানীয় মানুষদের উদ্দীপনায় বরঞ্চ এখন এদের সংখ্যা কিছুটা হলেও বেরেছে। #The_Great_Indian_Hornbill র চাইতে আকারে কিছুটা ছোট এই প্রজাতির পুরুষ পাখিদের মাথা ও গলা গাঢ় কমলা আর মহিলারা পুরো কালো৷ এনাদের দাম্পত্য জীবন দেখতে লাখ লাখ টাকার ক্যামেরা আর লেন্স নিয়ে সারা পৃথিবী থেকে ছুটে আসে পাখিপ্রেমীরা এবং চিত্রগ্রাহকের দল। #পাটকিলেধনেশের দৈর্ঘ্য ৯০-১০০ সেমি, জোড়াতে থাকে, একবার জোড় বাঁধলে সারাজীবন একসাথে থাকে, বাচ্চা প্রসবের আগেই স্ত্রী ধনেশ গাছের কোটরে থাকে প্রায় চার মাস, বাচ্চা কিছুটা বড় হবার পর মা বেরিয়ে আসে। এই সময় মা ও বাচ্চার পুরো দায়িত্ব থাকে পুরুষ ধনেশের ওপর। খাবার: ফল ও পোকামাকড়, বাসা তৈরির সময়: এপ্রিল থেকে জুন।
A pair of Rufous Neck Hornbill ( Courtship )
মহানন্দা অরণ্যের অজস্র ছোট বাঁশ, পাইন, অর্কিড, সিঙ্কোনা আর এলাচ গাছের ভিড়ের মধ্যে পায়ে চলা সরু পাকদন্ডী দিয়ে খুজে নিতে হয় হর্নবিলের বাসা। এই খোজার কাজে আপনাকে সাহায্য করবে স্থানীয় লেপচা বাসীরা। পরাগ গুরুং তাদের মধ্যেই একজন।হর্নবিল ছাড়াও নানা রকমের মিনিভেট, বুলবুল, নানা জাতের কাঠঠোকরা, ম্যাগপাই, লংটেইল_ব্রডবিল,শ্রাইক... দের ডাকে সরগরম হয়ে থাকে গোটা জঙ্গল। লাটপাঞ্চার এখন "বার্ডাস_ডেন"।এখানেই শেষ নয়। সন্ধ্যা বেলায় , মিশ মেশে অন্ধকারেও পাখিদের মানে Nocturnal Birding করার ব্যবস্থা আছে। হরেক রকমের প্যাঁচাদের ছবিও ক্যামেরাবন্দী করতে পারবেন।এখানের স্থানীয় ছেলেদের হাতে হাতে ঘোরে অক্সফোর্ডের পাখিদের বই এবং নানারকম ছোট বড় ক্যামেরা ও স্পিকার৷
Black Lored Tit ( Feeding the babies )
Amidst the Wilderness - Darjeeling and Kalimpong district of Westbengal hosts three gorgeous forest zones: Mahananda wildlife sanctuary, Singalila National Park and Neora Valley National Park. Our work as Surveyors took us to all the lesser known corners of these forests. They all are lush green exhibiting uniqueness in their biodiversity and are comparatively less exploited.
On the way towards Latpanchor
Mahananda Wildlife Sanctuary starts with Sukna at the base and reaches upto Latpanchar at the top which is about 4000 ft in elevation.After moving upto Kalijhora from NJP ( New Jalpaiguri) along with the toy-train route , the road bifurcates at the left to take you to a more rustic dangerously beautiful landscape often puncuated with landslide zones.. This road leads to the beautiful hamlet of Latpanchar . " Latpanchor " is a lepcha word meaning " Cane " derived from Bamboos. Long time ago , Britishers selected this place for Cinchona Plantation and for labour supply brought Lepchas from Nepal . So , Latpanchor is a Lepcha Village with Gurung , Tamang , Subbas etc. Later on many people from Bihar also came in for their livelihood .
What to see - Majestic view of Himalayas , Warm loving Lepcha people , Colourful Flowers and many many exotic birds like IUCN threatened species of Rufous Neck Hornbills , Trogan , Broadbills , different small birds and owls.
Where to Contact - Padam Gurung - 9475959974, Hornbill Nest .,Guide - Parag Gurung
Plan your Trip .
Day 1 - Reach New Jalpaiguri in early morning by Train or by Air. Most common trains - Darjeeling Mail, Padatik, Uttarbanga, Kanchankanya , Kamrup Express, Garib rath etc from Howrah and Sealdah Station , Kolkata.
From the station or airport there is pickup facility upto Latpanchor . The Journey will take 3 hrs.
Reach the destination by 12 noon and check in to any one Homestay. The popular ones are Hornbill Nest , Broadbill Nest etc of Padam Gurung . Have a hearty lunch of homecooked food . From afternoon start exploring the site for birding. Take a local guide for showing you beautiful birds.
Day 2 - Reach Ahal Dara early in the morning to check the beautiful sunrise and Kanchenzonga. From 7 am onwards start trekking and birding. You can shoot Rufous Neck Hornbills, great Indian Hornbills , small birds like Sultan tit , Black lored Tit , Broadbills, Emereld Green Cuckoos , Cuckooshrike , Minivets, Trogans , Black head bulbul and many many more . In the afternoon , visit Latkothi and Mahananda Sanctuary. At evening have a nocturnal birding Safari. We are sure , you will be thrilled.
Day 3 - Visit Namthing Lake and also Lepcha Monastry . Have early lunch and move for New Jalpaiguri Station via Rongtong . Take whole afternoon for shooting birds in the RongTong area. The most important species are Racket tail Drongo , Great Indian Hornbills etc.
Best Time - February to April for Birds , June - July for Salamander , November-December for Kanchenzonga.
Approximate Cost for 2 people for 2 nights / 3 days - Rs15,000/-.

Comments
Post a Comment