Posts

Showing posts from November, 2020

Latpanchar - The Birder's Paradise

Image
পাখির  স্বর্গ লাটপাঞ্চার ডানপিটে প্রজাপতি... নানা রঙের ছত্রাক...  গাছপালার হাজার হাজার ডাল, পাতা, ঝুলে থাকা মস, কালচে সবুজ অন্ধকার, হরেক কিসিমের মাকড়সা, তাদের সুন্দর করে বোনা জাল... এদের মাঝ দিয়ে যেখানে গিয়ে থামলাম, সেখান থেকে সামনে কিছু দূরে একটা বড় গাছ। পরাগ বললো - "দিদি রেডি হয়ে নিন। এবার আসবে।" এর বোধহয় কিছুক্ষণের মধ্যেই চোখে পড়ল দূরে শেষ রাতের পাহাড়ি কুয়াশার বুনোট কেটে হালকা রোদে পাহাড় আর জঙ্গলের শরীরী ঢেউয়ের মাঝে সেই ঝাকড়া গাছের মাথায় বসা দুটি অসাধারণ পাখি। খাদের ভিতর থেকে অতলান্ত সবুজ, মাথা তুলে... পাখির শিস... হালকা পাখায় ভর করে ভেসে যাওয়া প্রজাপতির সঙ্গে ভেসে যাওয়া মন...আর সূর্যের নরম আলোতে ডানা মেলে উড়ে এসে বসা পাখিদের নাম - #রুফোস_নেকেড_হর্নবিল বা #পাটকিলে_ধনেশ। A Pair of Rufous Neck Hornbill                                             Rufous Neck Hornbill ( Female ) আমরা আছি দার্জিলিং জেলার মহানন্দা_অভয়ারণ্যের  ৪০০০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এক ছোট্ট ...